
আগেই জানা গিয়েছিল, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এবার পাকিস্তান ক্রিকেট জানিয়েছে, শুধু এই দুই ক্রিকেটার নয়, বাংলাদেশ থেকে পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন ৩০ জন ক্রিকেটার।
অভিষেকের পর থেকেই ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দিয়েছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। পিএসএলের ড্রাফটে নাম দিয়েছেন তরুণ দুই তারকা। এছাড়াও লিটন দাস-তাওহীদ হৃদয়ও লিখিয়েছেন ড্রাফটে নাম।
তবে ড্রাফটে নাম লেখাননি তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এছাড়া প্রায় সবাই নাম দিয়েছেন ড্রাফটে। আগামী ৮ জুলাই শুরু হবে এবারের পিএসএলের আসর। তার আগে ১১ জানুয়ারি হবে ড্রাফট। দেখা যাক কতজন বাংলাদেশি ক্রিকেটার দল পান।
পিএসএল ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা:
সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।




