Google search engine

গোড়ালির চোটে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। কেপটাউন টেস্টের প্রথম দিনে ফিল্ডিং করার সময় চোট পান তিনি। স্ক্যান করানোর পর গোড়ালিতে ফাটল ধরা পড়ে।

কেপটাউন টেস্টের প্রথম দিনে ম্যাচের সপ্তম ওভারে রায়ান রিকেলটনের ব্যাট থেকে ধেয়ে আসা বল স্লিপ দিয়ে থার্ডম্যানের দিকে যাচ্ছিল।

বল তাড়া করতে আমের জামালের সঙ্গে দৌড়াচ্ছিলেন সাইম। সেখানেই বাধিয়েছেন চোট।

সে ক্ষেত্রে কেপটাউন টেস্টে তো বটেই, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিশ্চিতভাবেই মিস করবেন বিপিএল।

বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকলেও জাতীয় দলের খেলা থাকায় শুরু থেকে সাইমকে পায়নি ঢাকা। যদিও পরে পাওয়ার আশা ছিল। তবে এবার সব আশা শেষ।

দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়ারা।

Google search engine