Google search engine

ইউনিস খানকে নতুন মেন্টর নিয়োগ করেছে আফগানিস্তান। তাকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে রশিদ খান-মোহাম্মদ নবিদের পরামর্শক হিসেবে কাজ করবেন সাবেক পাকিস্তানি এই ব্যাটার।

এর আগে ২০২২ সালে আফগানিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ ছিলেন ইউনিস খান।

তাকে আবার নিয়োগ দেওয়ার ঘোসণা দিয়ে  আফগান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সাইদ নাসিম সাদাত বলেছেন, ‘এসিবি আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সাবেক পাকিস্তান ক্রিকেটার ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি টুর্নামেন্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।’

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলে ৮৩টি ফিফটির পাশাপাশি আছে ৪১টি সেঞ্চুরি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা ব্যাটারও ছিলেন তিনি।

২০০৯ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সব মিলিয়ে ইউনিস করেছেন ১৭৭৯০ রান। ১১৮ টেস্ট নামের পাশে ১০০৯৯ রান তার, যেখানে ক্যারিয়ার-সেরা ইনিংস ছিল ৩১৩ রান।

অবসরের পর থেকে নিয়মিতই কোচিং করিয়ে যাচ্ছেন ইউনিস।

দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান ও পাকিস্তানের ব্যাটিং কোচের। কাজ করেছেন পিএসএলের দল পেশোয়ার জালমির সঙ্গেও। কিছুদিন আগে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচও ছিলেন তিনি।

Google search engine