Google search engine

 

মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বুধবার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় খান বাহাদুর উচ্চ বিদ্যালয় বনাম ধানসিঁড়ি গায়িস ইনস্টিটিউট। খান বাহাদুর আলী স্কুলের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি ধানসিঁড়ি গায়েস ইনস্টিটিউট।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪০ ওভার ৪ বলে ফাহাদের নির্ভরশীলতা ব্যাটিংয়ে ১৬৮ গুটিয়ে যায় খান বাহাদুর স্কুল। ফলে ধানসিঁড়িকে ১৬৯ রানে টার্গেট দেয় খান বাহাদুর।

জবাবে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি ধানসিঁড়ি ইনস্টিটিউট। ফাহাদের স্পিনারের ঘুর্নিতে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় তাড়া। ফলে ধানসিঁড়িকে ১০৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খান বাহাদুর উচ্চ বিদ্যালয়।

এদিন ক্রিকেটের এই লড়াইয়ে আলোকিত হয়েছেন খান বাহাদুর স্কুলের ফাহাদ, আপন। ফাহাদ ১১টি চারে ৪৩ বলে করেন ৫৫ রান আপন করেন ৭ চার ও একটি ছয়ে ৭১ বলে ৪৯ রান করে। এছাড়া অপর দলের বোলার শাহিন ৯ ওভার বল করে ২৪ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট ও সাহাদ ৮ ওভার ৪ বল করে ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

ধানসিঁড়িটি ইনস্টিটিউট ব্যাটিং ইনিংসে অন্যান্য ব্যাটারদের মধ্যে ফাহাদ ৭ চারে ২৩ বলে ৩০ রান করেন ২ ছয়ে ৩৪ বলে ১৬ রান করেন তামিম। অপর দলের বোলারদের মধ্যে দারুন ছন্দে ছিলেন ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ছিলেন উজ্জ্বল ৫ ওভার বল করে নেন ১ উইকেট ও নাদিম ৭ ওভার বল করে ৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট ও রিফাত ৪ ওভার বল করে ০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আফ দলের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা ও মানিকগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার কোচ সাইমন মিয়া সুমন।

Google search engine