
গত বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত-কোহলিরা। এবার আরো এক ফাইনালে মুখোমুখি হচ্ছে দেশ দুটি। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ নারী দল।
সেমিফাইনালে দারুণ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে দেশ দুটি। অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জাযগা করে নেয় দক্ষিণ আফ্রিকা। আর ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ভিারতের মেয়ে দল।
আগামী ২ ফেব্রুয়ারি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং ভারত, খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়।




