Google search engine

আগেই শেষ চার নিশ্চিত করেছিল আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ। নিয়মরক্ষার ম্যাচে আজ খেলতে নেমেছে তারা।

ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস অ্যারেনাতে শুরু হওয়া ম্যাচটিতে রহমতগঞ্জকে ২-০ ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রপের চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।

 

ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। শাহরিয়ার ইমনের কাট ব‍্যাকে জাল খুঁজে নেন এনামুল। এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রাখে তারা। তবে সমতায় ফেরার সুযোগ ছিল রহমতগঞ্জের। কিন্তু সামুয়েল বোয়াটেংয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়।

৫৭তম মিনিটে সুযোগ নষ্ট করেন নাবীব নেওয়াজ। মাঝ মাঠ থেকে উড়ে আসা বল বক্সে পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি তিনি। তিন মিনিট পর ব্যবধান বাড়িয়ে নেয় আবাহনী। কর্নার থেকে উড়ে আসা বল ইব্রাহিমের ক্রস থেকে হেডে জালে পাঠান হৃদয়।

চার ম‍্যাচের সবগুলো জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা আবাহনী। প্রথম তিন ম‍্যাচে জেতা রহমতগঞ্জ ৯ পয়েন্ট রানার্সআপ হয়েছে।

আরেক ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুলকে ৫-২ গোলে হারিয়ে প্রথম তিন ম‍্যাচের দুটিতে হেরে যাওয়া মোহামেডান হতাশার ফেডারেশন কাপ শেষ করেছে বড় জয়ে। দলটির হয়ে জোড়া গোল করেন মইনুল ইসলাম মইন ও আরিফ হোসেন। অন‍্য গোলটি হয় আত্মঘাতী। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে থেকে আসর শেষ করল মোহামেডান।

Google search engine