Google search engine

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল। ৩৪ ম্যাচের ফ্র‍্যাঞ্চাইজি লিগটি চলবে ১৮ মে পর্যন্ত। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ সূচি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় মাঠে গড়াবে এবারের পিএসএল।

এর আগে সাধারণত আইপিএলের আগে মাঠে গড়িয়েছে পিএসএল। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। সে কারণে অন্যবারের মতো ফেব্রুয়ারি-মার্চে পিএসএল আয়োজন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইপিএলের সঙ্গে পিএসএল পাশাপাশি চলবে, সেটি তাই আগেভাগে জানা গিয়েছিল।

৬ দলের অংশগ্রহণে হতে যাচ্ছে এবারের পিএসএল । চারটি ভেন্যুতে জমে উঠবে ট্রর্নাসেন্টটি। তবে ম্যাচগুলোর শুরুর নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি। তবে কেবল তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দিনে।

বাকি সব ম্যাচ চলবে রাতের বেলা। সবচেয়ে বেশি ১৩টি ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। দ্বিতীয় সর্বোচ্চ ১১টি ম্যাচ গড়াবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। পাঁচটি করে ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে মুলতান ও করাচি। 

রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসন্ন পিএসএলের।

Google search engine