Google search engine

দারুণ ছন্দে থাকার পরও হঠাৎ করেই পেশাদার ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন এবি ডি ভিলিয়ার্স। তার এমন ঘোষণায় দর্শক-সমর্থকদের মনে তখন বাড়ে আক্ষেপ। সেই আক্ষেপ হচ্ছে আরো কয়েক বছর তার বিধ্বংসী ব্যাটিং দেখতে না পারা।

দীর্ঘ ৪ বছর পর প্রথমবার ব্যাট হাতে নেমে যেন দর্শকদের সেই আক্ষেপ আরো বাড়িয়ে দিলেন ডি ভিলিয়ার্স।লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে যে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত ব্যাটার। ২৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ইনিংসে কোনো চার না হাঁকালেও ছক্কা মেরেছেন ১৫টি। ১০১ রানের অপরাজিত ইনিংসের স্ট্রাইকরেট আবার তার ডাক নামের মতোই।

৩৬০। ইনিংসে বল ডট দিয়েছেন মাত্র ২টি। 

ডি ভিলিয়ার্সের বিধ্বংসী সেঞ্চুরিতে তার দল টাইটানস লিজেন্ডস রানের পাহাড় গড়ে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। বুলস লিজেন্ডসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ২৭৮ রান করে।

রান তাড়া করতে নেমে বুলস ১৪ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করার সময় বৃষ্টি এলে পরে আর খেলা হয়নি। 

পেশাদার ক্রিকেটের সর্বশেষ ম্যাচ ২০২১ আইপিএলে খেলেছেন ডি ভিলিয়ার্স। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৮ সালে। জাতীয় দলের জার্সি তুলে রাখার আগে ওয়ানডে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন তিনি।২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ৪১ বছর বয়সী সাবেক ব্যাটার।

Google search engine