Google search engine

প্রতিশ্রুত পারিশ্রমিক না মেলায় অনুশীলন থেকে সরে দাঁড়িয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। আজ বসুন্ধরা ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) পারটেক্সের কোনো ম্যাচ না থাকলেও মিরপুরে তাদের অনুশীলনের কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময়েও মাঠে যাননি দলের খেলোয়াড়রা।

 

দলটির একজন ক্রিকেটার, নাম প্রকাশ না করার শর্তে, জানান, “লিগ প্রায় শেষ দিকে চলে এসেছে, কিন্তু এখনো আমরা পুরো পারিশ্রমিক হাতে পাইনি। এ কারণেই আজ অনুশীলনে যাইনি, শুধু জিম করেছি। ”

তবে পরিস্থিতি আপাতত স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, “সবার কিছু টাকা আগেই দেওয়া হয়েছিল। বাকি অংশ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল। তবে আজকের ঘটনার পর বিষয়টি মিটে গেছে। ”

ডিপিএলে পারফরম্যান্সের দিক থেকেও পিছিয়ে রয়েছে পারটেক্স। ১২ দলের মধ্যে ৯ রাউন্ড শেষে মাত্র ২টি জয় নিয়ে তারা রয়েছে ১১ নম্বরে। অর্থাৎ রেলিগেশনের আশঙ্কা এখনো কাটেনি। এর মধ্যেই পারিশ্রমিক নিয়ে এমন ঘটনা ক্লাবটির জন্য বাড়তি চাপই বয়ে আনলো।

Google search engine