Google search engine

আম্পায়ারের সিদ্ধান্তের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তিনি। অন্যদিকে জরিমানা করা হয়েছে সতীর্থ ইবাদত হোসেন চৌধুরীকে।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের ব্যাটিংয়ের সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ইবাদত ও হৃদয়।পরে আনুষ্ঠানিক শুনানিতে দুজনের শাস্তির সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি নেয়ামুর রশিদ রাহুল।

টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘন করায় ইবাদত হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা ও এর সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এ ছাড়া তাওহীদ হৃদয়কে ৫০ হাজার টাকা জরিমানা ও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

ক্রিকেটার ও মোহামেডানের পক্ষ থেকে শাস্তি কমানোর অনুরোধ করা হয়েছিল।

এক ম্যাচ নিষিদ্ধ তাওহীদ হৃদয়
ছবি : মীর ফরিদ
আম্পায়ারের সিদ্ধান্তের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তিনি। অন্যদিকে জরিমানা করা হয়েছে সতীর্থ ইবাদত হোসেন চৌধুরীকে।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের ব্যাটিংয়ের সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ইবাদত ও হৃদয়।

পরে আনুষ্ঠানিক শুনানিতে দুজনের শাস্তির সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি নেয়ামুর রশিদ রাহুল। 

টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘন করায় ইবাদত হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা ও এর সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এ ছাড়া তাওহীদ হৃদয়কে ৫০ হাজার টাকা জরিমানা ও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

ক্রিকেটার ও মোহামেডানের পক্ষ থেকে শাস্তি কমানোর অনুরোধ করা হয়েছিল।

পরবর্তীতে তাই জরিমানার অর্থ মওকুফ করা হয়েছে। তবে পরের ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। 

নিষিদ্ধ হওয়ায় সুপার লিগে প্রথম ম্যাচ খেলতে পারবেন না হৃদয়। হৃদরোগে আক্রান্ত হওয়ায় আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল।সুপার লিগের প্রথম ম্যাচে তাই নতুন অধিনায়ক নিয়ে খেলতে হবে মোহামেডানের।

Google search engine