Google search engine

বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করল ভারত নারী দল। শুরুতে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান করে ভারত। জবাবে ২১১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

গোহাটিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান দলনেতা চামারি আতাপাতু। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৮ রান করেন ওপেনার স্মৃতি মান্ধানা।

দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬৭ রান। ৩৭ রানে আউট হন আরেক ওপেনার প্রাতিকা রাওয়াল। আর দ্বিতীয় উইকেটে নেমে ৪৮ রান করেন হারলিন দেওল।

এরপর ২৬তম ওভারে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ভারত। পরের ওভারে হারায় আরও একটি উইকেট। এসময় মনে হচ্ছিল দুইশো পার করতে পারবে না তারা। কিন্তু সপ্তম উইকেট জুটিতে দারুণ খেলতে থাকেন দিপ্তী শর্মা ও আমনজোত কৌর। দুজনই ফিফটি তুলে নেন ৫৩ বলে ৫৩ রানে থামেন দিপ্তী। আর ৫৬ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন আমনজোত। মাত্র ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন স্নেহা রানা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ইনোকা রানাভিরা।

ভারত ২৬৯ রান করলেও বৃষ্টি আইনে অতিরিক্ত ১ রান যোগ হয় তাদের দলীয় ইনিংসের সঙ্গে।

রান তাড়া করতে নেমে ৩০ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট ছুটিতে আসে ৫২ রান। এ সময় সঠিক পথেই ছিল লঙ্কানরা।

কিন্তু সময়ের পরিক্রমায় হারাতে থাকে একের পর এক উইকেট। ফলে ইনিংস বড় করতে পারেননি কোনো ব্যাটার। শেষ পর্যন্ত হার মেনে নেয় শ্রীলঙ্কা।

দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন দলনেতা চামারি আতাপাতু। নিলাক্ষী সিলভা করেন ৩৫ রান। আর ২৯ রান আসে সামারাবিক্রমার আর ব্যাট থেকে। বাকিদের কেউ বিশের কোটা পার করতে পারেননি।

Google search engine