Google search engine

১৪ বছর আগে, ২০১১ সালে প্রথমবার ভারতে এসেছিলেন লিওনেল মেসি।
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচেই জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল তাঁর।

এরপর কেটে গেছে দীর্ঘ সময়। ভক্তদের অপেক্ষা শেষ হচ্ছে অবশেষে।
ডিসেম্বরে আবার ভারতে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সফরের নাম রাখা হয়েছে ‘G.O.A.T Tour of India 2025’।
১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে হবে কনসার্ট ও যুব ফুটবল ক্লিনিক।

১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি খেলবেন এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচ।
এই ম্যাচে থাকবেন শচীন টেন্ডুলকার, ধোনি, বিরাট কোহলি আর রোহিত শর্মার মতো তারকারা।

১৫ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দাতব্য আয়োজন।
এছাড়া শোনা যাচ্ছে, আহমেদাবাদেও যেতে পারেন মেসি। সেখানে তাঁর ভাস্কর্য উন্মোচনের পরিকল্পনা রয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন, ভারতের মতো সুন্দর দেশে আসতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত।
ভক্তদের সঙ্গে দেখা করা, কনসার্ট, ফুটবল ক্লিনিক ও দাতব্য কাজ—সব মিলিয়ে সফরটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক ঘটনা।

১৪ বছর পর আবার ভারত মাতাবেন লিওনেল মেসি।

 

Google search engine