
দলের হয়ে ট্রফি জেতাই একজন ফুটবলারের সর্বোচ্চ সাফল্য ও সবচেয়ে বড় তৃপ্তি। তবে কাজটা মোটেও সহজ নয়। ফুটবল ইতিহাসে এমন অনেক কিংবদন্তি আছেন, যাঁরা মাঠে দুর্দান্ত ছিলেন; কিন্তু খুব বেশি শিরোপা জিততে পারেননি। আবার এমন কজন ফুটবলার আছেন, যাঁরা বড় মঞ্চে বারবার সফল হয়েছেন। শিরোপার স্বাদ পাওয়া যেন অভ্যাস বানিয়ে ফেলেছিলেন তাঁরা। তাঁদের ট্রফির তালিকা যত লম্বা, বিশ্ব ফুটবলে প্রভাবও তত গভীর। কে কতবার শিরোপার মঞ্চে উঠেছেন, ট্রফি উঁচিয়ে উল্লাস করছেন, তা জানতে নজর দেওয়া যাক সংখ্যার দিকে। চলুন দেখে নেওয়া যাক ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন কোন ১০ ফুটবলার।
নম্বার ১০
রায়ান গিগস (৩৫ ট্রফি)
নম্বার ৯
ক্রিস্টিয়ানো রোনালদো (৩৬ ট্রফি)
নম্বার ৮
জেরার্দ পিকে (৩৭ ট্রফি)
নম্বার ৭
ম্যাক্সওয়েল (৩৭ ট্রফি)
নম্বার ৬
আন্দ্রেস ইনিয়েস্তা (৩৮ ট্রফি)
নম্বার ৫
সের্হিও বুসকেতস (৩৮ ট্রফি)
নম্বার ৪
হোসাম আশুর (৩৯ ট্রফি)
নম্বার ৩
হোসাম হাসান (৪১ ট্রফি)
নম্বার ২
দানি আলভেজ (৪৩ ট্রফি)
নম্বার ১
লিওনেল মেসি (৪৬ ট্রফি)
নাম্বার ওয়ান লিওনেল মেসিকে নিয়ে বলতে গেলে….
তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার বেশির ভাগ শিরোপাই জিতেছেন বার্সেলোনার হয়ে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শুরু ও মাঝের দিকে ট্রফিশূন্য থাকলেও সর্বশেষ চার বছরে জিতেছেন চারটি। এর মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারকে পরিপূর্ণ করে তুলেছে। বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ গত বছর এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতেছেন মেসি। এখন তাঁর ট্রফির সংখ্যা রেকর্ড ৪৬টি।




