Google search engine

দেড় বছর!
এই সময়টার মধ্যে কত কিছুই না ঘটেছে, কিন্তু একটা জিনিস ঘটেনি, বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়!

২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কাকে ২–১ এ হারানোর পর যেন অন্ধকার নেমে এসেছিল টাইগারদের ওপর।
তারপর থেকে টানা চার সিরিজে পরাজয়, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা সবাই যেন একে একে শিকার করেছে বাংলাদেশকে।
বিশেষ করে গত জুলাইয়ে শ্রীলঙ্কায় ২–১ হারে আর সেপ্টেম্বরে আবুধাবিতে আফগানদের বিপক্ষে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশে একেবারে ভেঙে পড়েছিল দলটা।

কিন্তু মিরপুরের মাঠে যেন অন্য গল্প লিখলো টাইগাররা!
ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে দেড় বছরের খরা ভাঙলো বাংলাদেশ।
এই জয়ে প্রাণ ফিরে পেলো ড্রেসিংরুম। খেলোয়াড়দের চোখে আবার দেখা গেল আগুন।

হেড কোচ ফিল সিমন্স ম্যাচ শেষে বলেন –

আমরা আফগানিস্তানের বিপক্ষে যেমন খারাপ খেলেছিলাম, সেটা অতীত। এখন নতুন করে শুরু করার সময়।

এখন প্রশ্ন একটাই –
এই জয়ের পর বাংলাদেশ কি আবারও ওয়ানডে সিরিজ জেতার পথে ফিরছে?

নাকি এক ম্যাচের ঝলকেই সীমাবদ্ধ থাকবে সব আশার আলো?

মিরাজের নেতৃত্বে, ঘরের মাঠে, দর্শকদের গর্জনে…
বাংলাদেশ কি এবার ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারিয়ে দেবে?
সময়ই বলবে, তবে শুরুটা হয়েছে বেশ আগুনে!

Google search engine