
মোঃ আকাশ খান,
ওয়ানডে সিরিজের মাঝেই টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি। লিটনের ফেরার সম্ভাবনা কাটিয়েছে দুর ভাবনা নেটে নিজেদের মধ্যে করছেন ব্যাটিং অনুশীলন ঝাঁলিয়ে নিচ্ছেন লিটন ইমন শামীমরা। প্রথমে দেখা যায় নেটের এক পাশে লিটন দাসকে। চেনা ভঙ্গিতে একের পর এক পাওয়ার হিটিং শর্ট খেলতে দেখা যায় এই টি টোয়েন্টি অধিনায়কে। এই ক্রিকেটার ইনজুরিতে পড়েছিলেন এশিয়া কাপে। এশিয়ার কাপের মাঝেপথে ইনজুরির কারনে ছিটকে গিয়ে পুরো এশিয়া কাপ সহ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা হয় নি এই দেশসেরা ওপেনারের। তবে এইবার ভক্তদের সু খবর দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ফিরছেন লিটন।
মিরপুরে এখনো ওয়ানডে সিরিজের একটা ম্যাচ বাকি আছে শেষ ম্যাচে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। তবে সেটা নিয়ে লিটন মাথা ঘামাচ্ছেন না। মিরপুরের কালো পিচ স্পিন অ্যাটাকে যেভাবে সফরকারীরা লড়াই করছে চট্টগ্রাম স্পোর্টিং উইকেটে টাইগারদের বড় এক পরিক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। তাই তো লিটনের এখন বড় লক্ষ্য টি টোয়েন্টি সিরিজ ঘিরে। নিজেকে সেই চেনা রুপে ফিরে পেতে আগেভাগে নিচ্ছেন টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি।
লিটনের ডাকে সাড়া দিয়ে মিরপুরে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, ওয়ানডে দলে থাকা হাসান মাহমুদরা। পেস বোলিং কোচ শন টেইট ও সহকারী হেডকোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে চলছে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি। ওয়ানডে সিরিজের ফলাফল যাইহোক লিটন দাসের চোখ এখন টি টোয়েন্টি সিরিজের দিকে। আগামী ২৭ ই অক্টোবর টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে মাঠে নামছে দুইদল। দ্বিতীয় ম্যাচ ২৯ ই অক্টোবর ও তৃতীয় ম্যাচ ৩১ ই অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।




