
মোঃ লিমন শাহরিয়ার:
সিডনির মাঠে পয়েন্ট পজিশন থেকে পেছনের দিকে দৌড়াচ্ছিলেন অ্যালেক্স কেয়ারির ক্যাচ ধরতে…
ঠিক সেই সময় বাম পাঁজরের নিচে প্রবল আঘাত পান তিনি।
মুহূর্তেই ব্যথায় কুঁকড়ে যান শ্রেয়াস, পাঁজর চেপে সংকেত দেন মেডিকেল টিমকে।
সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে আসে চিকিৎসক দল। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাঁকে নেওয়া হয় হাসপাতালে।
এবং পরে জানা যায়, ভেতরে রক্তক্ষরণ হয়েছে।
বর্তমানে সিডনির এক হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন ভারতের এই তারকা ব্যাটার।
পিটিআই জানিয়েছে, শ্রেয়াসের অবস্থা এখন স্থিতিশীল হলেও উদ্বেগজনক।
ভেতরে আভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাঁকে আইসিইউতেই রাখা হয়েছে কয়েকদিনের জন্য।
সূত্র বলছে: দুই থেকে সাত দিন পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন শ্রেয়াস।
সংক্রমণ ঠেকাতে চলছে চিকিৎসকদের বিশেষ নজরদারি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া জানিয়েছেন,
বোর্ডের মেডিক্যাল দল তাঁর পাশে আছে।
শ্রেয়াসকে দ্রুত সুস্থ করে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
যদিও আসন্ন ভারত অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি সিরিজে তাঁকে পাওয়া যাবে না,
তবু গোটা ভারত আজ প্রার্থনা করছে
যেন খুব দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসেন এই লড়াকু ক্রিকেটার,
যার ব্যাট হাতে দৃঢ়তা ভারতের মধ্যক্রমের ভরসা।
সিডনির আইসিইউ থেকে এখন শ্রেয়াসের জন্য অপেক্ষা করছে গোটা ক্রিকেট দুনিয়া…
কবে আবার দেখা যাবে তাঁকে নীল জার্সিতে,
তা এখনও সময়ই বলে দেবে।




