
মোঃ লিমন শাহরিয়ার:
ফিফার ভাবনায় নতুন সময়, প্রভাব পড়তে পারে ক্লাব ফুটবলেও!
ফুটবল বিশ্বকাপ—‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত এই মহাযজ্ঞ সাধারণত বসে জুন–জুলাই মাসে। কিন্তু এবার হয়তো বদলে যাচ্ছে সেই প্রচলিত সময়সূচি!
২০২২ সালে কাতার বিশ্বকাপের মতোই ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে আরেক মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। গ্রীষ্মে দেশটির তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, যা খেলোয়াড়দের জন্য ভয়ংকর চ্যালেঞ্জ হতে পারে।
এই কারণেই ফিফা আবারও সময়সূচি পরিবর্তনের চিন্তা করছে। সম্ভাব্য বিকল্প সময় নভেম্বর–ডিসেম্বর হলেও, ২০৩৪ সালের ওই সময়ে মধ্যপ্রাচ্যে পড়বে পবিত্র রমজান মাস। ফলে টুর্নামেন্ট পেছাতে পারে ২০২৫ সালের শুরুতে, এমনই ইঙ্গিত মিলেছে ফিফার সর্বোচ্চ মহল থেকে।
সম্প্রতি ইতালির রোমে অনুষ্ঠিত ইউরোপীয় ক্লাবগুলোর সাধারণ সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন…
আমরা শুধু একটি বিশ্বকাপ নয়, সব বিশ্বকাপ নিয়েই ভাবছি। এখন অনেক ইউরোপীয় দেশেও জুলাই মাসে তীব্র গরম থাকে। সময়সূচি পুনর্বিবেচনা করা দরকার।
ইনফান্তিনো আরও জানান, ইউরোপের ক্লাব ফুটবলের সময়সূচিতেও পরিবর্তন আসতে পারে। এখনকার মতো মে মাসে নয়, ভবিষ্যতে মৌসুম শেষ হতে পারে মধ্য জুনে।
তার ভাষায় বলেন…
খেলার জন্য সবচেয়ে ভালো সময় জুন। ইউরোপে সেটি এখনো ব্যবহার হয় না। হয়তো আমরা সূচি নিয়ে নতুনভাবে ভাবতে পারি।
অর্থাৎ শুধু ২০৩৪ বিশ্বকাপ নয়— ভবিষ্যতের সব ফুটবল ক্যালেন্ডারই পেতে পারে নতুন রূপ। এখন দেখার বিষয়, ইউরোপীয় ক্লাব ও ফিফা এই পরিবর্তন কতটা বাস্তবায়ন করতে পারে।




