Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

আগামী বিপিএল ২০২৫ আসরকে সামনে রেখে জমে উঠেছে ফ্র্যাঞ্চাইজি দৌড়। এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে দেশের ১০টি করপোরেট প্রতিষ্ঠান।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, প্রাথমিকভাবে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পেতে ২ কোটি টাকা জমা দিতে হবে। এছাড়া ব্যাংক গ্যারান্টি হিসেবে দেখাতে হবে ১০ কোটি টাকা। তবে এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সুখবরও আছে টিকিট বিক্রি, মিডিয়া রাইটস ও মাঠের বিজ্ঞাপন থেকে আয়ের ১৫ শতাংশ দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। পাশাপাশি প্রতি ম্যাচে ৩০ মিনিট করে বিজ্ঞাপন প্রচারের সুযোগও থাকবে প্রতিটি দলের জন্য।

২৭ অক্টোবর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি স্বত্বের আবেদন জমা পড়ে মাত্র দুটি ঢাকা ও কুমিল্লা থেকে। তবে শেষ দিন ২৮ অক্টোবরেই আরও আটটি করপোরেট প্রতিষ্ঠান আবেদন জমা দেয় বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে।

এবারের আগ্রহী ১০ করপোরেট হাউজ ও তাদের প্রস্তাবিত দলগুলো হলো…

রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপ

ঢাকা ক্যাপিটালস – রিমার্ক হারলান

কুমিল্লা ফাইটার্স – এসএস গ্রুপ

চিটাগাং কিংস – এসকিউ স্পোর্টস

রাজশাহী – নাবিল গ্রুপ

রাজশাহী কিংস – দেশ ট্রাভেলস

বরিশাল – আকাশবাড়ি হলিডে

সিলেট স্ট্রাইকার্স – ক্রিকেট উইথ সামি

নোয়াখালি – বাংলা মার্ক

ফ্র্যাঞ্চাইজি স্বত্বের আবেদন যাচাই-বাছাই শেষে শিগগিরই ঘোষিত হবে বিপিএল ২০২৫ আসরের চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি তালিকা।

ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, নতুন করপোরেট হাউজের অংশগ্রহণে এবারের বিপিএল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বর্ণিল হয়ে উঠবে।

Google search engine