Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

বিশ্বকাপ মানেই চমক, কিন্তু এবার সেই চমকের সীমা ছাড়িয়ে যাচ্ছে সৌদি আরব!
২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব ঘোষণা করেছে এমন এক পরিকল্পনার, যা শোনার পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা হতবাক।
৩৫০ মিটার উঁচুতে তৈরি হবে পৃথিবীর সর্বোচ্চ স্টেডিয়াম!
হ্যাঁ, ঠিকই পড়ছেন মাটি থেকে প্রায় ১১৫০ ফুট ওপরে, এক আকাশচুম্বী ভবনের চূড়ায় গড়ে উঠবে ‘নিওম স্কাই স্টেডিয়াম (NEOM Sky Stadium)’।

সৌদি আরবের ভবিষ্যৎ শহর ‘নিওম’ (NEOM) প্রকল্পের অংশ হিসেবে এই স্টেডিয়ামটি নির্মিত হবে। নিওম শহরকে বলা হচ্ছে “ভবিষ্যতের নগরী”, যেখানে প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের এক নিখুঁত সমন্বয় ঘটবে। এই স্টেডিয়ামটির উচ্চতা হবে ৩৫০ মিটার, যা প্রায় এক হাজার ফুটবল মাঠের সমান উচ্চতাসম্পন্ন একটি আকাশচুম্বী ভবনের উপর অবস্থিত থাকবে।

এই জায়গা থেকেই দর্শকরা উপভোগ করবেন ফুটবলের রোমাঞ্চ এক অন্যরকম দৃষ্টিকোণ থেকে—নীচে ভেসে থাকা মরুভূমি, দূরে নিওম সিটির আলো, আর সামনে মাঠে বিশ্বমানের খেলোয়াড়দের দাপট—এ যেন ফুটবল নয়, এক আকাশযাত্রা!
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘নিওম স্কাই স্টেডিয়াম’ হবে বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর ক্রীড়া ভেন্যুগুলোর একটি।
পুরো স্টেডিয়ামটি চালিত হবে নবায়নযোগ্য শক্তিতে (Renewable Energy) সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি ও আধুনিক স্মার্ট এনার্জি সিস্টেমের মাধ্যমে।

দর্শক ও খেলোয়াড়দের জন্য থাকবে স্মার্ট সিটিং সিস্টেম, ৩৬০-ডিগ্রি হোলোগ্রাফিক স্ক্রিন, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বয়ংক্রিয় ছাদ ও ভাসমান আলো প্রযুক্তি।
সৌদি ডিজাইন বোর্ড একে বলছে…

ভবিষ্যতের ফুটবল অভিজ্ঞতা, যেখানে প্রযুক্তি ও মানব আবেগ মিলেমিশে তৈরি করবে ইতিহাস।
‘নিওম স্কাই স্টেডিয়াম’-এর নির্মাণ কাজ শুরু হবে ২০২৬ সালে,
আর সবকিছু পরিকল্পনামাফিক চললে এটি সম্পূর্ণ হবে ২০৩২ সালের মধ্যেই অর্থাৎ বিশ্বকাপ শুরুর দুই বছর আগে। প্রতিটি ধাপে কাজ তদারকি করবে বিশ্বখ্যাত স্থপতি ও প্রকৌশলীরা।
ধারণক্ষমতা নির্ধারণ করা হয়েছে ৪৬,০০০ দর্শক, যেখানে প্রতিটি আসন থেকেই মাঠের পূর্ণ দৃশ্য দেখা যাবে, এমনভাবে নকশা তৈরি হচ্ছে।

রোনালদো, বেনজেমা, নেইমার, কান্তে, মাহরেজ বিশ্বসেরা ফুটবলারদের আগমনেই ইতিমধ্যে সৌদি প্রো লিগে বদলে গেছে বিশ্ব ফুটবলের মানচিত্র।
এবার ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরব সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে চায়।
দেশটির ক্রীড়া মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল বলেছেন,

আমরা শুধু বিশ্বকাপ আয়োজন করব না, আমরা ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখব। ২০৩৪ সালের এই বিশ্বকাপ শুধু এক টুর্নামেন্ট নয়, বরং প্রযুক্তি, স্থাপত্য ও ক্রীড়ার এক যৌথ উদযাপন হতে যাচ্ছে!

‘নিওম স্কাই স্টেডিয়াম’ হয়ে উঠবে সেই প্রতীক, যা দেখাবে
মানুষের স্বপ্ন যদি যথেষ্ট বড় হয়, তবে আকাশও তার সীমা নয়।

Google search engine