Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছে বড় পরিবর্তন! আগামী কয়েক বছরের মধ্যেই ১০ দলের বিপিএল আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে এবারের বিপিএল। তবে আসরে কয়টি দল অংশ নেবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে ১১টি করপোরেট প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পাওয়ার আগ্রহ দেখিয়েছে। বৃহস্পতিবার এদের মধ্যে ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
আলোচনার পর বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব শাখাওয়াত হোসেন জানালেন, ভবিষ্যতের পরিকল্পনায় আছে ১০ দলের বিপিএল আয়োজনের লক্ষ্য।
তিনি বলেন,

“আমরা ইতোমধ্যে ১০টা দলের নাম দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য এই পাঁচ বছরের মধ্যে হলেও ১০টা দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা। প্রথমে হয়তো সাত বা আটটা দল দিয়ে শুরু করব, তারপর ধীরে ধীরে বাড়াবো।

বিসিবির সহ-সভাপতি আরও বলেন,

বিপিএলে দল বাড়লে ক্রিকেটারদের জন্যও ভালো হবে। এখন যদি রাজশাহীর মতো নতুন ভেন্যু যুক্ত হয়, তাহলে সুযোগ-সুবিধাও বাড়বে। আমরা চাই আইপিএলের মতো ১০ দলের বিপিএল হোক।

বর্তমানে ভারতের আইপিএলে ১০টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশা, শিগগিরই বিপিএলও পৌঁছে যাবে সেই উচ্চতায়!

ধাপে ধাপে ৫ বছরে ১০ দল!
নতুন ভেন্যু যুক্ত করা!
দেশি খেলোয়াড়দের সুযোগ বৃদ্ধি!
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া লিগটি এবার আরও রঙিন হতে যাচ্ছে বেশ কিছু নতুন দলের আবির্ভাবে বদলে যাবে বিপিএলের চেহারাই!

Google search engine