
মোঃ লিমন শাহরিয়ার:
ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত এক কীর্তি গড়ল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩–০ ব্যবধানে জিতে ৪২ বছর পর হোয়াইটওয়াশের স্বাদ পেল কিউইরা। সর্বশেষ ১৯৮৩ সালে ইংল্যান্ডকে এমন ধবলধোলাই করেছিল তারা।
ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ২২২ রানে (৪০.২ ওভারে)। টপ অর্ডারের ব্যর্থতা অব্যাহত ছিল আগের মতোই। ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। কিছুটা লড়াই করেন জেমি ওভারটন (৬৮ বলে ৬২), ব্রাইডন কার্স (৩০ বলে ৩৬) ও অধিনায়ক জস বাটলার (৫৬ বলে ৩৮)। তবে পুরো সিরিজেই ইংল্যান্ডের শুরুর ব্যাটাররা ব্যর্থতার প্রতীক হয়ে থাকেন। তিন ম্যাচে প্রথম চার ব্যাটার মিলে মোটে ৮৪ রান করেন যা ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড! এর আগে সর্বনিম্ন ছিল বাংলাদেশের, ১৯৮৮ এশিয়া কাপে ৮৯ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে (৩৪) ও রাচিন রবীন্দ্র (৫২) দারুণ সূচনা এনে দেন। এরপর কেন উইলিয়ামসন (৬৭)* ও ড্যারিল মিচেল (৪৮)* সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
৪২ বছর পর ইতিহাসে ফিরে এল কিউইরা ইংল্যান্ডকে ঘরের মাঠেই হোয়াইটওয়াশ!




