Google search engine

মোঃ আকাশ খান:

হঠাৎ করে হলো রুবেল হোসেন ও আশরাফুলের মধ্যে আশরাফুলকে যখন থেকে স্পেশালিস্ট ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তখন থেকে আরেক সাবেক ক্রিকেটার রুবেল হোসেন একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরুটা ঘোষণার পরে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ইমোজি এর আবার স্ট্যাটাস দিলেন দায়মুক্ত হলো বাংলাদেশ ক্রিকেট। পরিবর্তী ২৪ ঘন্টা পর আবারও রুবেল হোসেনের স্ট্যাটাস আশরাফুলকে ইঙ্গিত করে যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা।

সময় সত্যিই অদ্ভুত!
যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে।

শুনুন, নামের পাশে “কোচ” লেখা মানে দায়িত্ব,গর্ব না।

রুবেল হোসেন অনেক কিছু বোঝাতে চেয়েছেন একটা সময় ভূল করেছিলেন আশরাফুল ফিক্সিং করেছিলেন পরবর্তীতে লেভেল থ্রী কোচিং সম্পূর্ণ করে বরিশাল ও রংপুর রাইডার্স এর মত দলকেও কোচিং করিয়েছেন সফল হয়েছেন। তবে বিসিবে কোনো বয়স ভিত্তিক দলে কিংবা এইচ লেভেলে কোচিং না করে সরাসরি জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন। দায়িত্ব দেওয়ার পর পর রুবেল হোসেন ও কিছু কিছু ক্রিকেটাররা সমালোচনা করছেন। আশরাফুল যদি দায়িত্ব নিয়ে ভালো কিছু করতে পারেন তাহলে বিষয় টা অন্যদিকে চলে যাবে। কতটুকু ভালো করতে পারেন এটা এখন সময় বলে দিবে।

Google search engine