Google search engine

মোঃ আকাশ খান:

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে এবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিরতি দেখায় ভারতকে ঘরের মাঠে আতিথ্য দেবে বাংলাদেশ। এই ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি খেলবে লাল-সবুজের দল। আসন্ন এই দুটি ম্যাচের জন্য (বুধবার) ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ ও ভারত। ভারতের বিপক্ষে এই ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার হলেও এই ম্যাচ নিয়ে উত্তেজনার কোনো কমতি নেই। বাংলাদেশের দল ঘোষণার আগে আজ বিকেলেই দল ঘোষণা করেছে ভারত।

এশিয়ান কাপের বাছাইয়ে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ৪ ম্যাচ খেলে ২ ড্রয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে লাল-সবুজের দল। তাই ভারত ম্যাচ দিয়ে প্রথম জয়ের স্বাদ পেতে চান হামজা-জামালরা। অন্যদিকে ভারতের অবস্থা অনেকটা বাংলাদেশের মতোই। তারাও দুই ড্রয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে৷ তাই বাংলাদেশ ম্যাচ দিয়ে ৩ পয়েন্ট পেতে মুখিয়ে আছে খালিদ জামিলের দল।

নেপাল ও ভারত ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড :

গোলরক্ষক : মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, সুজন হোসেন।

ডিফেন্ডার : তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর।

মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম, মোরসালিন, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা।

ফরোয়ার্ড : রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম, শাহরিয়ার ইমন।

Google search engine