Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

ফুটবল বিশ্বের দুই মহাতারকার মুখোমুখি বাগ্‌যুদ্ধ যেন ফের উস্কে দিল সেই পুরনো প্রতিদ্বন্দ্বিতা—ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি।

সম্প্রতি ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো প্রশ্ন তুলেছিলেন, “বিশ্বকাপ জিতেই কি কেউ ইতিহাসের সেরা হয়ে যায়? মাত্র ছয়-সাতটা ম্যাচ খেলে শ্রেষ্ঠত্ব প্রমাণ সম্ভব?” এই মন্তব্যেই যেন তেল পড়ল আগুনে। অনেকের মতে, মেসির বিশ্বকাপ জয়ের মাহাত্ম্যকে খাটো করতেই এমন মন্তব্য করেন সিআর সেভেন।

কিন্তু মেসিও চুপ থাকেননি। অল্প সময়ের মধ্যেই জবাব দিলেন তিনি,
বিশ্বকাপ জয়ের অনুভূতি কথায় বোঝানো যায় না। একজন ফুটবলারের কাছে এটা পেশাগত জীবনের শীর্ষ সাফল্য। যখন আপনি বিশ্বকাপ জেতেন, তখন আর কিছু চাওয়ার থাকে না। এটা এমন এক অর্জন, যা জীবনের বাকি সব অর্জনের ওপরে।

আর্জেন্টাইন তারকা আরও বলেন, আমি নিজেকে ভাগ্যবান মনে করিসব অর্জন করেছি। ক্লাব, জাতীয় দল, ব্যক্তিগত পুরস্কার সব কিছু পেয়েছি। কোপা আমেরিকার পর বিশ্বকাপ জয় ছিল স্বপ্নপূরণ।

এমন মন্তব্যে ফের নতুন করে প্রাণ ফিরে পেল দুই মহাতারকার ‘গোট’ বিতর্ক। তবে মেসি ইঙ্গিত দিয়েছেন, ফিটনেস ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপেও মাঠে নামার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

Google search engine