
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও ফিরছে বহুল আলোচিত নিলামপদ্ধতি। ২০২৬ সালের আসরে খেলোয়াড় বেচাকেনা হবে পুরোপুরি নিলামের মাধ্যমে যেখানে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দরদাতার লড়াইয়েও উঠবে দাম!
নিলামের নিয়মকানুন:
বিপিএল গভর্নিং কাউন্সিল নতুন নীতিমালা চূড়ান্ত করেছে এবং তা ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হয়েছে। তারা মতামত জানাতে পারবে ২১ নভেম্বরের মধ্যে। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে।
সরাসরি সাইনিংয়ের সুযোগ:
নিলামের আগে প্রতিটি দল সরাসরি সর্বোচ্চ ২ জন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) এবং ১-২ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। তবে সবকিছুই হবে বিপিএল কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে।
নিলামে মূল্যবৃদ্ধি হবে যেভাবে:
স্থানীয় খেলোয়াড়দের সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা।
প্রতি ডাকে মূল্য বাড়বে ৫ লাখ টাকা করে।
বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার ডলার, প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার করে।
ক্যাটাগরি বিভাজন:
স্থানীয় খেলোয়াড়: ৬টি ক্যাটাগরি
বিদেশি খেলোয়াড়: ৫টি ক্যাটাগরি
নিলাম হবে দুই ধাপে:
প্রথম ধাপ: স্থানীয় খেলোয়াড়দের নিলাম
দ্বিতীয় ধাপ: বিদেশি খেলোয়াড়দের নিলাম
প্রতিটি দলকে অন্তত ১৩ জন স্থানীয় খেলোয়াড় নিতেই হবে, সর্বোচ্চ নেওয়া যাবে ১৬ জন। এদের জন্য নির্ধারিত বাজেট ৪ কোটি ৫০ লাখ টাকাণতবে সরাসরি সাইনিং করা দুজনের পারিশ্রমিক এর বাইরে থাকবে।
এই নিলামপদ্ধতি ফেরায় ক্রিকেটারদের বাজারদর নির্ধারণে তৈরি হবে নতুন প্রতিযোগিতা। যাদের পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে চোখে পড়েছে তাদের দাম আকাশছোঁয়া হতে পারে।
বিপিএলের নিলাম মানে শুধু দলবদল নয়, ক্রিকেটারদের ভাগ্য বদলের মঞ্চও!




