
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা পেয়েছে ২৩ বছর বয়সী ক্রিকেটার অমিত হাসান, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
২০১৯ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় অমিত হাসানের,এখন পর্যন্ত ৪৯ টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৯ গড়ে ৩৬৫০ রান করেছে,যেখানে রয়েছে ১৭ টি সেঞ্চুরির পাশাপাশি ১১ টি ফিফটি তার নামের পাশে। ঘরোয়া ক্রিকেটে লাল বলে কয়েক মৌসুমে নিয়মিত রান আসে তার ব্যাট থেকে তাই তো তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে জাতীয় দলে খেলানোর জন্য।
অমিত হাসান ঘরোয়া ক্রিকেটে যেভাবে রান করছে জাতীয় দলে তার পারফরম্যান্স ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো মিডল অর্ডারের জন্য ভরসা হতে পারেন সম্ভাবনা ময়ী এই ক্রিকেটার।
অমিত হাসানকে দলে নেওয়ার কারন ব্যাখ্যা করে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন সে জাতীয় দলে ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করাদের মধ্যে একজন।টেস্ট ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা দরকার আর দীর্ঘ সময় ধরে সে সেই গুনগুলো দেখিয়েছে,তাকে নিয়ে আমরা বেশ আশাবাদী।
আগামী ৮ মে মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ১৬ মে সিলেটে।




