Google search engine

বিপিএলে ফরচুন বরিশালের একাদশে জায়গা মিলছে না নাজমুল হোসেন শান্তর। ১১ ম্যাচের পাঁচটিতেই ছিলেন দলে। অথচ কয়েক দিন আগেও ছিলেন বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বে। এখনো অধিনায়ক হিসেবে আছেন ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে।

যদিও তার ফর্ম না থাকায় একাদশে সুযোগ না পাওয়া প্রত্যাশিত, তবুও বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানান, শান্তর একাদশে না থাকার কারণ তার পারফরম্যান্স নয়।

 

তামিম বলেছেন, পারফরম্যান্স না করার কারণে শান্তকে বাদ দেওয়া হয়েছে ব্যাপারটা এমন নয়। তাকে একাদশে সুযোগ দিতে না পারাকে দুর্ভাগ্যজনক বলছেন বরিশাল অধিনায়ক। অধিনায়ক নিজে স্বীকার করছেন, তাকে যতটা সুযোগ দেওয়া উচিত ছিল, সেটা তারা দিতে পারেননি।

তবে তাকে সুযোগ দিতে না পারার পেছনে দলের কম্বিনেশন ও কৌশলগত কারণ সামনে আনলেন তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাকে স্বীকার করতেই হবে, ওকে যতটা খেলানো উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল, আমরা দিতে পারছি না। কারণ, আমার দল যদি দেখেন, আমাদের কম্বিনেশন মেলাতে খুব কঠিন হচ্ছে।

এমনকি প্রথম তিন-চার ম্যাচে কম্বিনেশন মেলাতেই পারিনি ঠিকমতো। তারপরও তাকে প্রথম দিকে খেলানোর চেষ্টা করেছি।’

 

পাঁচটি ম্যাচে একাদশে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি শান্ত। ১১.২০ গড়ে সব মিলিয়ে ৫৬ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার।

Google search engine