
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মেডেন ওভারের রেকর্ড অহরহ। কিন্তু সুপার ওভারে মেডেনের রেকর্ড কী আছে! এতদিন ছিল না। গতকাল দেখা গেল সেটা। মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকং ম্যাচে সুপার ওভারে শূন্য রানে গুটিয়ে যায় বাহরাইন, যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম।সুপার ওভারে আগে ব্যাটিং করে বাহরাইন। প্রথম বল ডট হওয়ার পর উইকেট হারিয়েছে পরের দুই বলেই। আর তাতেই সুপার ওভারের নিয়ম অনুযায়ী অলআউট বাহরাইন। নিয়ম অনুসারে, সুপার ওভারে কোনো দলের সর্বোচ্চ উইকেট পড়তে পারে দুটিই! সুপার ওভারে মেডেন দেওয়ার কীর্তি গড়েন হংকং পেসার ইহসান খান।
টি-টোয়েন্টিতে সুপার ওভারে এর আগে সর্বনিম্ন ছিল গত বছরের জানুয়ারিতে আফগানিস্তানের করা ১ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ ঘটনা নতুন হলেও টি-টোয়েন্টি লিগে এটা নতুন কিছু নয়। টি-টোয়েন্টি লিগগুলোতে সুপার ওভারে কোনো রান না করতে পারার ঘটনা আছে একাধিকবার।




