Google search engine

মোঃ আকাশ খান

ঝিনাইদহ জেলা হরিনাকুন্ডু উপজেলার শিংগা গ্রাম থেকে উঠে আসা ২১ বছর বয়সী তরুন পেলেন ভলিবল জাতীয় দলে চান্স। জাতীয় দলে চান্স পেয়ে বাংলা স্পোর্টসকে জানালেন তার অনুভূতির কথা।

২১ বছর এই তরুণ বাংলা স্পোর্টস অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় জাতীয় এসে কেমন লাগছে আপনার তিনি উত্তরে বলেন আলহামদুলিল্লাহ জাতীয় দলে চান্স পাওয়া এখন অনেক কষ্ট এই কষ্টের মাঝে আমি পরিশ্রমের সফলতা আমি পেয়েছি। তিনি আরো বলেন প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা সেই স্বপ্ন টা আমার পূরন হয়েছে। এখন জাতীয় দলে আমার সেরাটা দিতে প্রস্তুত। দলকে অনেক উচ্চতায় নিয়ে যেতে চাই।

তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় তার জাতীয় দলে চান্স পাওয়ার পিঁছনে সবচেয়ে অবদান কার তিনি উত্তরে বলেন বিকেএসপির আমার প্রিয় রাসেল স্যার অনেক হেল্প করেছেন। আমার প্রিয় স্যারের জন্য এই সফলতা টা আমি পেয়েছি। স্যার আমাকে শুরু থেকে জাতীয় দলে চান্স পাওয়ার আগ পর্যন্ত আমাকে নানা ধরনের টিপস দিয়েছেন এবং হাতে কলমে শিখিয়েছেন কিভাবে বলটা ডিফেন্স করতে হয় কিভাবে খেললে প্রতিপক্ষকে চাপে রাখা যায়। স্যার আমার পিঁছনে অনেক সময় ব্যায় করেছেন ইনশাআল্লাহ আজ রাসেল স্যারের কারনে আমার স্বপ্ন টা পূরন হয়েছে। আমি স্যারকে অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই।

তৃতীয় প্রশ্ন করা হয় জাতীয় দলে ঠিকে থাকতে পারলে কেমন সার্ভিস দিতে চান তিনি উত্তরে বলেন ইনশাআল্লাহ অনেক কষ্টের পর যেহেতু জাতীয় দলে চান্স পেয়েছি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব। মূল দলে চান্স পেলে ইনশাআল্লাহ আমি আমার দেশের জন্য লড়ে যাবো। দেশের জন্য আমার পরিশ্রম থাকবে অনেক। এখন থেকে আমার মূল্য লক্ষ্য থাকবে যেন দলকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। ভবিষ্যতে ভলিবল খেলায় বাংলাদেশকে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারেন রাতুল এখন সময় বলে দিবে।

Google search engine