Google search engine

আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই বাংলাদেশের। হারলেই যে সিরিজ হাতছাড়া হয়ে যাবে মেহেদী হাসান মিরাজদের!

সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারতে হবে বাংলাদেশকে। সেই হার এড়াতে পারবেন তো মেহেদী হাসান মিরাজরা? শনিবার দ্বিতীয় ওয়ানডেতে জিতলে সিরিজ জয়ের আশাও উজ্জ্বল হবে বাংলাদেশের।

২০২৩ সালে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশে। এরপর গত বছর শারজাতেও একই ফল বরণ করতে হয়েছে। এবারও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

সিরিজ হার এড়ানোর ম্যাচে কেমন একাদশ হবে বাংলাদেশের? অপরিবর্তিত নাকি পরিবর্তন আসবে। ক্রিকইনফো জানিয়েছে, তানভির ইসলামের জায়গায় ফিরতে পারেন রিশাদ হোসেন।

এই লেগিকে নিয়ে স্পিন অ্যাটাক সাজানোর সম্ভাবনা রয়েছে। তবে একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে আফগানিস্তান।

এই সিরিজ সামনে রেখে দলের সঙ্গে যোগ দিতে শুক্রবার রাতে দেশ ছাড়েন নাঈম শেখ। ওয়ানডে দলে থাকলেও ভিসা জটিলতার কারণে মিরাজদের সঙ্গে যেতে পারেননি তিনি। শনিবার ভোরে দলের সঙ্গে যোগ দেন নাঈম। তবে এই ব্যাটারের একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমু হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, আল্লাহ গজনফার, নাঙ্গেলিয়া খারোটে, বশির আহমেদ।

Google search engine