
লিমন শাহরিয়ার:
একটা সময় ছিল, যখন এক ক্রিকেট মাঠ আর এক সিনেমার পর্দা দুটি সম্পূর্ণ আলাদা জগৎ মনে হতো। কিন্তু ২০১৩ সালে এক শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিং সেটে সেই দুই জগতের মিলন ঘটল। সেখানে দেখা হলো ভারতের সবচেয়ে আগ্রাসী ব্যাটসম্যান বিরাট কোহলি আর বলিউডের জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মার।
প্রথম দেখা থেকেই যেন কিছু একটা বিশেষ ছিল। বন্ধুত্ব থেকে শুরু হলো নিয়মিত কথা, আর সেখানেই জন্ম নিল বলিউড ও ক্রিকেটের এক কিংবদন্তি প্রেমকাহিনি বিরাট আনুশকা।
চার বছর পর, ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির তুসকানির মনোরম প্রাসাদে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তাঁরা। এখন দুই সন্তান—ভামিকা ও আকাইকে নিয়ে লন্ডনে সুখের সংসার তাঁদের।
কিন্তু এ শুধু ভালোবাসার গল্প নয়, সাফল্যেরও গল্প।
বিরাট এখন শুধু ক্রিকেটার নন তিনি এক ব্র্যান্ড।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে প্রতি মৌসুমে আয় করেন ২১ কোটি রুপি,
আর বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে বছরে পান ৭ কোটি রুপি।
তার সঙ্গে পুমা, এমআরএফ, পেপসি, অডির মতো ব্র্যান্ড থেকে প্রতি বিজ্ঞাপনে আয় ৭.৫ থেকে ১০ কোটি রুপি।
নিজস্ব ব্র্যান্ড One8, রেস্টুরেন্ট ব্যবসা, ইনস্টাগ্রাম পোস্ট সব মিলিয়ে এখন কোহলির মোট সম্পদ ১০৫০ কোটি রুপি।
অন্যদিকে আনুশকা অভিনয়ে যেমন সফল, তেমনি ব্যবসাতেও তুখোড়।
নিজের প্রযোজনা সংস্থা Clean Slate Filmz থেকে তৈরি করেছেন NH10, পরী ও পাতাল লোক এর মতো কাজ।
প্রতিটি সিনেমায় পান ৭ কোটি রুপি, আর ব্র্যান্ডের প্রচার থেকে বছরে ২০–২৫ কোটি রুপি।
ইনস্টাগ্রামে এক পোস্টের আয়ই প্রায় ৯ কোটি রুপি!
সব মিলিয়ে আনুশকার সম্পদ এখন ২৫৫ কোটি রুপি।
দুজনের সম্মিলিত সম্পদের পরিমাণ আজ ১৩০০ কোটি রুপিরও বেশি।
তাঁদের নাম মানেই এখন গ্ল্যামার, সাফল্য, অনুপ্রেরণা।
ক্রিকেটের মাঠে কোহলির ছক্কা আর পর্দায় আনুশকার হাসি—দু’জায়গাতেই জয়ের গল্প লেখে ভারতের এই পাওয়ার কাপল।




