
মোঃ আকাশ খান:
আসন্ন আয়ারল্যান্ডলা ডেস্কঃ সিরিজের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের সবশেষ টেস্টেও অধিনায়কত্ব করেছেন শান্ত। তবে মাঝে ঘটেছে নানা নাটকীয়তা। টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়া শান্তকে বুঝিয়ে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে আয়ারল্যান্ড সিরিজের টেস্ট দলে নেই এনামুল হক বিজয়, নাঈম হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। এ সময়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের হয়ে খেলবেন অঙ্কন। দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলার সুফল পেলেন ডানহাতি এ ব্যাটার।
আগামী ১১ নভেম্বর মিরপুর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট মিরপুর শের-ই বাংলায় শুরু হবে ১৯ নভেম্বর।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ!




