Google search engine

বাংলাদেশ দলের পেসার তানজিম সাকিব মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও গর্ব জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট জানিয়ছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেন, তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ব করেন, যাদের অনেকের ছিল না পেশাদার প্রশিক্ষণ কিংবা আধুনিক যুদ্ধসাজ। তবুও মাতৃভূমিকে রক্ষা করতে তারা সশস্ত্র পাকবাহিনীর বিরুদ্ধে লড়ে গেছেন সাহসিকতার সঙ্গে। সাকিবের ভাষায়, সেই সব বীরই বাঙালি জাতিকে পরাধীনতা থেকে মুক্ত করেছেন, তাদের কারণেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মদানই তাকে আজ বাংলাদেশের জার্সি গায়ে দেশের পতাকা তুলে ধরার শক্তি দেয়। তাই মুক্তিযোদ্ধাদের তিনি দেশের প্রকৃত হিরো ও প্রকৃত সেলিব্রিটি হিসেবে আখ্যা দেন।সাকিব তার বার্তায় লেখেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিলো না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না, কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না। তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। যারা আমদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন।যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি,তাদের নিয়ে আমি গর্ব বোধ করি ।।বাংলাদেশের প্রকৃত হিরো প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযুদ্ধারা।’

দেশের ইতিহাস-সংগ্রাম নিয়ে এমন মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিয়ে তানজিম সাকিব আবারও প্রমাণ করলেন, ক্রিকেটার হিসেবে নয়, দেশপ্রেমে তিনি সমানভাবে উজ্জ্বল।

Google search engine