
আগামী মাস থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ তার আগেই প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে ম্যাচ খেলছে বাংলাদেশ নারী দল।এবার বিশ্বকাপে বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করে জ্যোতির দল।
২০২৬ টি-টোয়েন্টি বিপশ্বকাপের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, নিগার সুলতানা জ্যোতির অধীনে খেলবে বাংলাদেশ নারী দল। ১২ মে থেকে মিরপুরে চলছে তাদের প্রস্তুতি ক্যাম্প।বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মে স্কটল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগ্রেসরা। এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। ত্রিদেশীয় সিরিজ শেষে দলটি যাবে ইংল্যান্ডের । সেখানে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই মাঠে আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।




