
মোঃ লিমন শাহরিয়ার:
ফুটবল মাঠে যেমন ঝড় তোলেন লামিনে ইয়ামাল, মাঠের বাইরেও যেন তেমন আলো ছড়াতে জানেন তিনি। কিন্তু এবার আলো নয়, আলোচনা। কারণ, শেষ হয়ে গেছে ইয়ামাল – নিকি নিকোলের রোমাঞ্চকর প্রেমের অধ্যায়।
তিন মাস আগেও দুজনকে ঘিরে ছিল উত্তেজনা, ইনস্টাগ্রাম জুড়ে হাসি-ভরা ছবি, ভক্তদের মনে কল্পনার ঝড় কে জানত এত দ্রুত ভাঙবে সেই স্বপ্ন? স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, সম্পর্কের ইতি টেনেছেন তারা।
নিকি বার্সেলোনা ছেড়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই ভেসে আসে বিচ্ছেদের খবর।
কারও মতে, দূরত্বের টানাপোড়েন, কারও মতে অন্য কেউ এসে গেছেন মাঝখানে।
শোনা যাচ্ছে, ইয়ামাল নাকি মিলানে এক পার্টিতে নতুন এক মুখ ইতালিয়ান মডেল আনা গেগনোসের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিলেন।
১৭ বছরের ইয়ামাল, ২৫ বছরের নিকি, বয়স, ব্যস্ততা আর খ্যাতি; তিন দিকেই যেন চাপ বাড়ছিল। একসময় যেসব ছবি ভালোবাসার প্রতীক ছিল, সেগুলো এখন অতীতের গল্প।
শেষ পর্যন্ত তারা দুজনেই নাকি মন দিচ্ছেন নিজের ক্যারিয়ারে। ভালোবাসা হারালেও, আলো হারায়নি কেউ শুধু দিকটা পাল্টেছে। আর ফুটবল দুনিয়া বলছে খ্যাতির দুনিয়ায় ভালোবাসা টিকে থাকে যতক্ষণ না আলো নিভে যায়।




