
ওয়ানডে ও টি-টোয়েন্টি পর এবার সাদা পোষাকে অভিষেক হলো জাতীয় দলের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের,পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছেন তামিম। তবে মিরপুর টেস্টে একাদশে জায়গা হয়নি যার কারনে অভিষেকের অপেক্ষায় ছিলো দ্বিতীয় টেস্টের জন্য।
সিলেট টেস্টের আগে হঠাৎ ইনজুরির কারনে ছিটকে যায় ওপেনার সাদমান ইসলাম,তার পরিবর্তে স্কোয়াডে যুক্ত করা হয় আরেক ওপেনার জাকির হাসানকে,তবে দ্বিতীয় টেস্টে জাকির হাসানকে একাদশে না নিয়ে অভিষেক করা হয় তানজিদ হাসান তামিমকে,বাংলাদেশের ১০৯ তম টেস্টে ক্রিকেটার হিসেবে অভিষেক ক্যাপ পড়েন তিনি,সাদা বলের নিয়মিত খেলা তামিম চাইবে লাল বলে ভালো করে জায়গা ধরে রাখতে। টেস্টে দেশের টপ অর্ডারে দীর্ঘদিনের সমস্যার সমাধানের নতুন ভরসা তানজিদ।
প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম ম্যাচ খেলেছেন ২৫টি। ৫ সেঞ্চুরির পাশাপাশি ৬ ফিফটিতে ১ হাজার ৭৯২ রান করেছেন। যেখানে তামিমের ব্যাটিং গড় ৪০ এর উপরে। লাল বলে আলাদা করে নজর কাড়ার কারন তার স্ট্রাইক রেট প্রায় আশির কাছাকাছি। দীর্ঘ পরিসরের ক্রিকেটেও তামিম সহজাত ব্যাটিং করে থাকেন। মূলত দ্রুত রান তোলার ভাবনা থেকেই তাকে নেওয়া হয়েছে।




