Google search engine

ক্রিশ্চিয়ানো রোনালদোকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনাই করেনি ডিআর কঙ্গো। বয়সের কারণে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার আগের মতো নেই বলে বিশ্বাস করেন কঙ্গোর মিডফিল্ডার এনগাল’আয়েল মুকাউ।বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখিয়েছে ডিআর কঙ্গো। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে সামলানোর কৌশল নিয়ে প্রশ্ন করা হলে মুকাউ বলেন, ‘সত্যি বলতে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। আমরা জানি, সে আগের মতো নেই। এখন তার বয়স হয়েছে। কিন্তু তারপরও সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।’

কঙ্গোর বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন রোনালদো। মাঠে একেবারে নিষ্প্রভ ছিলেন তিনি। ম্যাচে ২৫ বার বলে স্পর্শ করলেও তিনটি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেননি সিআরসেভেন।

ম্যাচ শেষে রোনালদোকে বদলি না করার কারণ ব্যাখ্যা করে পর্তুগালের কোচ রাবার্তো মার্টিনেজ বলেন, ‘যে ম্যাচে গোলের সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে তুলে নেওয়ার কোনো মানে হয় না।’

Google search engine